এমপি প্রার্থী ড.লুৎফুর’র পক্ষ থেকে বিশ্বনাথে অটো-চালকদের মধ্যে গেঞ্জি বিতরণ
সিলেট-২ আসন
সিলেটর বিশ্বনাথে দুইশতাধিক ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের মধ্যে উপহার হিসেবে রিকশা প্রতীকের ছবিসম্বলিত উন্নতমানের গেঞ্জি বিতরণ করা হয়েছে।
সিলেট-২ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের একক সংসদ সদস্য পদপ্রার্থী (রিকশা প্রতীক) এবং দলের কেন্দ্রীয় নেতা, বিশ্বনাথের রাজনগর গ্রামের বাসিন্দা, যুক্তরাষ্ট্র প্রবাসী ড. মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমীর পক্ষ থেকে অটো-চালকদকের মধ্যে এই গেঞ্জি বিতরণ করা হয়।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে ‘বিশ্বনাথ-রশিদপুর’ সড়কের কারিকোনা এলাকার ‘হযরত ওমর ফারুক (রা.) একাডেমী’ সংলগ্ন ‘চাঁদের হাঁট’ নামক একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে এই গেঞ্জি বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন।
বক্তব্যে তিনি বলেন, ড. মুফতী হাফিজ লুৎফুর রহমান ক্বাসিমী বাংলাদেশ খেলাফত মজলিসের একক সংসদ সদস্য পদপ্রার্থী। তিনি রিকশা প্রতীক নিয়ে সিলেট-২ আসনে নির্বাচন করবেন। আর এজন্য শিঘ্রই তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন। তবে, তিনি প্রবাসে থাকলেও বিশ্বনাথ ও ওসমানীনগরের অসহায় মানুষের ক্যলাণে কাজ করে যাচ্ছেন। অটোচালকদের গেঞ্জি বিতরণের আগে গত ১৬ নভেম্বর হাবড়ার সত্তিশ এলাকার শতাধিক অসহায়দের মধ্যে তার পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। আগমিতেও এই ধারা অব্যাহত থাকবে।
বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মাওলানা আশরাফুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শেখ আব্দুল বাছিতের পরিচালনায় অনুষ্ঠিত গেঞ্জি বিতরনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস বিশ্বনাথ পৌর শখাার সাধারণ-সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, যুব মজলিস সিলেট জেলা শাখার দায়িত্বশীল হাফিজ মাওলানা রুহুল আমিন জাকারিয়া ও বাংলাদেশ ছাত্র খেলাফত মজলিস নেতা নোমান আহমদ।
এদিকে সভা শেষে বিশেষ মুনাজাত করা হয়। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার আরও ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ডেসিস/জেকে/০১ ডিসেম্বর ২০২৫ইং

IT Factory Bangladesh