শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৬-০৭-১৭ ০৬:০৩:০৯


বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে চার মাধ্যমিক বিদ্যালয়ে ‘এটেনডেন্ট এওয়ার্ড’ বিতরণ

বিশ্বনাথ :

বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সিলেটের বিশ্বনাথেপ্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে উদ্যোগে অলংকারী ইউনিয়নের ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝেএটেনডেন্ট এওয়ার্ডহিসেবে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

পৃথক দিনে পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউনিয়নের সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়, লালটেকের আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়, বেতসান্দির ইয়াছিন উল্লাহ বেতসান্দি দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এবং টেংরা এলাকার আল-মুছিম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত শিক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে জ্যামিতি বক্স, খাতা-কলম, পেন্সিল, কলমদানি পেন্সিল বক্স ইত্যাদি।

শিক্ষাসামগ্রী বিতরণ উপলক্ষে বিদ্যালয়গুলোর পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান লিলু মিয়া, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. শামসুল ইসলাম, খ্যাতিমান চক্ষু চিকিৎসক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী এবং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।

বক্তারা ট্রাস্টের ট্রাস্টিদের ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের ধরনের মানবিক শিক্ষাবান্ধব উদ্যোগ প্রশংসনীয়। এই প্রচেষ্টা বিশ্বনাথের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন শিক্ষার্থীদের আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর, প্রদীপ কুমার চৌধুরী, রইছ আলী মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এবং ট্রাস্টের বাংলাদেশ সমন্বয়কারী হাফিজ এমদাদুল হক তুহিন, শিক্ষানবিশ আইনজীবী মতিউর রহমান, আব্দুল মুমিন দিলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক মাসুক আহমদ, আব্দুল কুদ্দুছ, আজম আলী, মুজিবুর রহমান খান, মাওলানা হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক চৌধুরী, সাবেক ইউপি সদস্য রফিক আহমদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহিন উদ্দিনসহ আরও অনেকে। অনুষ্ঠানগুলোর সমাপনী পর্বে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন।


ডেসিস/জেকে/১৭ জুলাই ২০২৬ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code