মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৬-১১-০২ ১০:৩১:২৯


বিশ্বনাথের দৌলতপুর মাঝপাড়ার আরসিসি ঢালাইকাজ সম্পন্ন

উদ্বোধনী সভায় উপস্থিত অতিথিরা

দেশি-বিদেশী সমাজসেবীদের সহযোগীতায় সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী দৌলতপুর মাঝপাড়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা রইছ উদ্দিনের বাড়ির সামনের ৩৫০ফুট কাচা রাস্তার আরসিসি ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে।

তরুণ সমাজসেবক ইকবাল হোসেন, তরুণ সংগঠক নাজমুল ইসলাম খান ও আলা উদ্দিনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনব্যাপী ১৮জন শ্রমিকের মাধ্যমে এই পাকাকরণ কাজ সম্পন্ন করা হয়।

এতে যেকোন মৌসুমে ওই বাড়িসহ আশপাশ বাড়ির মাদ্রাসা ও স্কুলগামী শিশুরাসহ প্রায় পাঁচ শতাধিক মানুষের চলাচলের পথ সুগম হয়েছে।

যাদের অর্থায়নে রাস্তা পাকাকরণ কাজ সম্পন্ন করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খান, ব্যবসায়ী ফরহাদ আহমদ, আপ্তাব আলী, জবর মিয়া, বিলাল আলী, যুক্তরাজ্য প্রবাসী হেলাল মিয়া, আমিনুল আহমদ, মতাহির উল্লাহ, রফিক মিয়া, মফজ্জুল আলী, মাসুক মিয়া, আনোয়ার মিয়া, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল মুমিন কালু, সৌদী প্রবাসী মনির উদ্দিন ও আলিম উদ্দিন।

এদিকে দিনব্যাপী নির্মাণকাজ শেষে বিকেলে রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক হাফিজ মো. আরব খান।

বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও দৌলতপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী আজম আলী মেম্বারের সভাপতিত্বে ও তরুণ সমাজসেবক ইকবাল হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক হাজী মকসুদ আহমদ, ব্যবসায়ী আফতাব আলী ও তরুণ সংগঠক নাজমুল ইসলাম খান।

এসময় ব্যবসায়ী ফরহাদ আহমদ, জামাল আহমদ, সুজন মিয়া, জবর আলী, আকবর আলী, রজব আলী, আসাব উদ্দিন, ফয়জুল মিয়া, আলা উদ্দিন, আনহার মিয়া, সুসেন বাবু, পংকি মিয়া, সুহেল মিয়া, নুর উদ্দিনসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/০২ নভেম্বর ২০২৬ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code