সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৬-১১-০২ ০২:৩৯:০১


বিশ্বনাথ ও ছাতক সীমান্তের হাজী মদরিছ আলী একাডেমীর ২য় তলার নির্মাণকাজ শুরু

দোয়া মাহলে মুনাজাত করছেন অতিথিরা

সিলেটের বিশ্বনাথ ও ছাতক উপজেলার সীমান্তবর্তি সোনালী বাংলাবাজারের ‘হাজী মদরিছ আলী একাডেমী’র ২য় তলার নির্মাণ কাজ শুরু করা হয়েছে। বিশ্বনাথের সাতপাড়া গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক ও হাজী মদরিছ আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল জলিল আজির মিয়ার অর্থায়নে  ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

গত রোববার (০১ নভেম্বর) হাজী মদরিছ আলী একাডেমীর ২য় তলার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহিফলের আয়োজন করা হয়। হাজী মদরিছ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ও সংগঠনের প্রতিষ্ঠাকালীণ মহাসচিব সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়েরের ব্যবস্থাপনায় এই আলোচনা সভা ও দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথের একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ মো. ফখর উদ্দিন।

বক্তব্যে তিনি বলেন, হাজী মদরিছ আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল জলিল আজির মিয়া বিশ্বনাথের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার পাশাপাশি শিক্ষাসহ সমাজের অবহেলিত মানুষের কল্যাণে গুরুত্বপূর্ন অবদান রেখে চলেছেন। আগামিতেও এভাবে তিনি তার এই দানের ধারা-অব্যাহত রাখলে বিশ্বনাথের সুবিধাবঞ্চিত মানুষজন উপকৃত হবে।

হাজী মদরিছ আলী একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী মো. আব্দুর রশিদের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন জুনেদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশরাফ আহমেদ, ফাউন্ডেশনের  মহাসচিব সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, প্রাক্তণ ইউপি সদস্য লালা মিয়া ও একাডেমীর সহ-সভাপতি মাস্টার আছলম আলী।

এরআগে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর সহকারী শিক্ষক এখলাছ আলী। এসময় একাডেমীর শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকেররা উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/০২ নভেম্বর ২০২৬ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code