জামিন না মঞ্জুর, বিশ্বনাথের ইউপি সদস্য ধন মিয়াসহ ৪জন জেলহাজতে
প্রতিপক্ষের হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় উচ্চ আদালতের নির্দেশে সিলেটের জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিলে বিশ্বনাথের এক ইউপি সদস্যসহ ৪জনকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের হাজির হয়ে আত্মসমর্পন করে জামিন চান ওই মামলার অভিযুক্ত ৮আসামি।
এতে ওই আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী আনোয়ার হোসেন ধন মিয়া (৩৫) নামের এক ইউপি সদস্যসহ ৪জনের জানিম না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ইউপি সদস্য ধন মিয়া উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের মৃত ইমান আলীর ছেলে ও দৌলতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য।
বাকি ৩জন হচ্ছেন, উত্তর দৌলতপুরের মৃত মোহাম্মদ আলীর ছেলে আলা মিয়া (৪০), মৃত ছনুফর আলীর ছেলে কৃতৃব আলী (৩৫) এবং আব্দুস ছত্তারের ছেলে শফিক মিয়া (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি এপ্রতিবেদককে বলেন, বিশ্বনাথ জিআর ৬১/২৩ নং মামলার ১৯ আসামির মধ্যে ৮জন আসামি উচ্চ আদালত থেকে ৬সপ্তাহের জামিন নেন। আর নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজিরা দিয়ে আত্মসমর্পন করার নির্দেশও দেন উচ্চ আদালতের বিচারক।
এরই প্রেক্ষিতে মামলার ৮ আসামি (১ থেকে ৮নং) বৃহস্পতিবার সিলেটের জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে আত্মসর্পন করে জামিন চাইলে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
এর আগে গত ১৮ এপ্রিল জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিশ্বনাতেরন দৌলতপুর (হাসনাজির) গ্রামের ইউপি সদস্য পক্ষের হামলায় মসজিদের ঈমাম ও নারীসহ প্রতিপক্ষের ৭ জন আহত হন।
এ ঘটনার পরদিন ১৯ এপ্রিল ১৯জনকে আসামি করে ওই গ্রামের হাজী আব্দুল লতিফের ছেলে মোস্তফা মিয়া বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং (১৩)।
ডেসিস/জেকে/২৫ মে ২০২৩ইং

IT Factory Bangladesh