শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-১০-০৫ ০৯:১৫:০৬


বিশ্বনাথে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মুহিবুর রহমান

মতবিনিময়ে বক্তব্য দিচ্ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুহিব

আগামি ২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের বিশ্বনাথ পৌর সভা নির্বাচন। ওই নির্বাচনে মেয়র পদে প্রার্থীতা ঘোষণা করেছন উপজেলা পরিষদের সাবেক দুই বারের সফল চেয়ারম্যান মুহিবুর রহমান।

আগামিকাল বৃহস্পতিবার (৬ অক্টোবর) উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট তিনি তার মনোনয়নপত্র জমা দিবেন।

বুধবার (০৫ অক্টোবর) দুপুরে পৌর শহরের নিজ বাসভবনে বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি তার প্রার্থীতা ঘোষণা করেন।

মতবিনিময়ে তিনি বলেন, উপজেলা চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন বিশ্বনাথবাসীর উন্নয়নে কাজ করেছি। আগামিতেও বিশ্বনাথ পৌরবাসীর উন্নয়নে কাজ করতে চাই।

সকলের সম্মিলত সহযোগীতায় মহিলা ডিগ্রী কলেজ স্থাপসহ পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বিশ্বনাথকে আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই।

এজন্য পৌরবাসীর কাছে আবেদন, দল ও মতের উর্ধে উঠে পৌরসভার টেকসই উন্নয়নের স্বার্থে আমাকে ভোট দিবেন ও সহযোগীতা করবেন।

মতবিনিময় সভায় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেক ওয়ারিছ খান, আনোয়ার মিয়া, ব্যবসায়ী মতছির আলী, ইউপি প্রাক্তণ মেম্বার আব্দুশ শহীদ, আবুল বশর টুনু মিয়া, সদস্য আনোয়ার হোসেন ধন মিয়া প্রমুখ।


ডেসিস/ জেকে / ৫ অক্টোবর ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code