সোমবার, ১৮ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৫-১৭ ১১:০০:১৯


বিশ্বনাথে হাজী মদরছি আলী ফাউন্ডেশনের ৪র্থ মেধাবৃত্তি প্রদান সম্পন্ন

পুরস্কার গ্রহণ করছে প্রথম স্থান অধিকারী রেদওয়ান আল গিয়াস।

সিলেটের বিশ্বনাথে মরহুম হাজী মদরিছ আলী ফাউন্ডেশনের চতুর্থ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। এবছর তিন কেটাগরিতে ১৫জনকে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ৩জন, ২য় স্থান অর্জন করেছে ৩জন এবং ৩য় স্থান অর্জন করেছে ৯জন।

২০২৫ সালের গত ২২ নভেম্বর ছাতক ও বিশ্বনাথ উপজেলার ৩৭টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনীর ৬৫জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্য থেকে মেধা তালিকায় প্রথম হয়েছে বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনী থেকে অংশ নেয়া রেদওয়ান আল গিয়াস, ২য় হয়েছে হাজী মদরিছ আলী একাডেমীর তাসনিয়া আক্তার নাফিসা এবং ৩য় হয়েছে সিঙ্গেরকাছ-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফালাক সাবির।

সম্প্রতি (গত ১২ মে) বিশ্বনাথ ও ছাতক সীমান্তের সোনালী বাংলা বাজারের হাজী মদরিছ আলী একাডেমীতে আনুষ্ঠানিকভাবে ওই তিনজনসহ ১৫জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি হিসেবে নগদ-অর্থ, সনদপত্র ও সম্মাননা ক্রেস্টা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশীদ এবং প্রধান বক্তা ছিলেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্র কলেজের সহকারী অধ্যাপক জান্নাত আরা খান পান্না।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আব্দুল জলিল আজির মিয়াকে ধন্যবাদ জানিয়ে বক্তব্যে তারা বলেন, দুই উপজেলার সীমান্তবর্তি এলাকার শিক্ষার্থীদের মেধা বিকাশে অসামান্য অবদান রেখে যাচ্ছে হাজী মদরিছ আলী ফাউন্ডেশন। আগামিতেও এই ধারা অব্যাহত রাখার আহবানও জানান তারা।

হাজী মদরছি আলী একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী মো. আব্দুর রশিদের সভাপতিত্বে ও একাডেমির সহকারী শিক্ষক এখলাছ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথের একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আহমদ, ছাতকের এলপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আশিকুর রহমান, বিশিষ্ট ছাড়াকার প্রশান্ত লিটন, একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলিম উল্লাহ ও বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন মহাসচিব জাহাঙ্গীর আলম খায়ের ও ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন জুনেদ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, একাডেমীর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/১৭ মে ২০২৬ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code