শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৬-০১-১৯ ০৭:১২:৪৬


বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসার শিক্ষক শফিকুল আলমকে বিদায় সংবর্ধনা প্রদান

ছবিতে সম্মাননা ক্রেস্ট গ্রঞণ করছেন বিদায়ী শিক্ষক

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশপাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্র্রাসার সামাজিক-বিজ্ঞানের শিক্ষক মো. শফিকুল আলম মজুমদারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার ১৯ জানুয়ারি মাদ্রাসার হলরুমে অবসরজনিত কারণে আনুষ্টানিকভাবে তাঁকে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে ১৯৮৯ সালের ২০ এপ্রিল তিনি ওই মাদ্রাসায় যোগদান করেন এবং চলতি ২০২৬ সালের ০১ জানুয়ারি তিনি অবসরে যান।

মাদ্রাসার প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থী এবং মাদ্রাসার গভর্নিংবডির আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা লুৎফুর রহমান। বক্তব্যে তিনি বলেন, আমরা একজন আদর্শবান শিক্ষককে হারালাম।

মাদ্রাসা গভর্নিংবডির সভাপতি মাওলানা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা হেলাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধধিত অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার বিদায়ী শিক্ষক মো. শফিকুল আলম মজুমদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাউলধনী স্কুল এন্ড কলেজ গভর্নিংবডির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মো. সাহিদুর রহমান, মাদ্রাসার সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শেখ নেছার আলী, সাবেক সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সভাপতি শেখ শওকত আলী ইমন এবং স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম আজাদ।

এর আগে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, মাদ্রাসার প্রাক্তণ ছাত্র ও ওই মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফারুক আহমদ, রফিকুল ইসলাম, নতুন হাবড়া বাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মনোয়ার হোসেন, ভূরকি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আলতাফ হোসেন, বুরাইয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা নু’মান আহমদ, আক্তার হোসেন, বর্তমান শিক্ষার্থী তোফায়েল আহমদ জাবের, মারজানা বেগম ও ফাবিহা বেগম।

অনুষ্টানের শুরুতে গজল পরিবেশন করেন মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ রবিউল ইসলাম ও ক্বেরাত পরিবেশন করেন হাফিজ ইমন হোসেন।

সভা শেষে সংবর্ধিত অতিথি ও বিদায়ী শিক্ষক শফিকুল আলম মজুমদারকে  যুক্তরাজ্য প্রবাসীসহ মাদ্রাসা কর্তৃপক্ষ, মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে  নগদ এক লাখ ১৫ হাজার টাকা,  মানপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় এলাকার শিক্ষানুরাগী করিম আলী, তেরাব আলী, আফতর আলী, মোস্তাব আলী, তোরাব আলী, সিরাজ আলী, ফরিদ উদ্দিন, খালিছ মিয়া, নিজাম উদ্দিন, সিরাজ আলীসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।


ডেসিস/জেকে/১৯ জানুয়ারি ২০২৬ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code