সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২৬-১১-২২ ০৪:০০:৪২


শিক্ষার উন্নয়নে অনন্য ভূমিকা রাখছেন প্রবাসীরা : এমপি লুনা

বক্তব্য রাখছেন এমপি তাহসিনা রুশদীর লুনা

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি নিজ এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে অসামান্য অবদান রেখে চলেছেন। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাসি শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

শনিবার (২১ নভেম্বর) বাদ-আছর বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশ্বনাথ উপজেলাবাসীর ব্যানারে ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নবনির্বাচিত সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী গুলজার খানের নাগরিক সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শিক্ষাবীদ মাওলানা শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র নবনির্বাচিত সভাপতি গুলজার খান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া এবং বিএনপি নেতা সুরমান খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, বিশ্বনাথ সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কাশেম, সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য আব্দুর রব, মুমিন খান মুন্না, শিক্ষাবিদ পারভেজ রশিদ মঙ্গল, আব্দুল বারী, সেলিম জাহাঙ্গীর, মাস্টার ইমাদ উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, বাবুল কান্তি দে মেঘল, দশঘর ইউপি চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, অলংকারী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান হাফিজ আরব খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, জেলা জামায়াত নেতা মাওলানা মাহমুদুর রহমান প্রমুখ।


ডেসিস/জেকে/২২ নভেম্বর ২০২৬ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code