ব্রিকলেনে দৌলতপুর ইউনিয়ন ট্রাস্টের কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত
আব্দুল হামিদ খান সুমেদ, লন্ডন : সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ নভেম্বর মঙ্গলবার ইস্ট লন্ডনের ব্রিকলেনস্থ জয়পুর রেস্টুরেন্টে এ সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ মোহাব্বত শেখ।
ট্রাস্টের সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান নুরুর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ। সভায় উপস্থিত সকল সদস্যদের আলোচনার মাধ্যমে বিভিন্ন সিদ্দান্ত নেওয়া হয়। এরমধ্যে ২০২৭ সালের জানুয়ারি মাসে ট্রাস্টেও নবম বৃত্তি বিতরণ এবং সপ্তম ও অষ্টমবারের মতো ফ্রি আই-ক্যাম্প পরিচালনার সিদ্দন্ত নেওয়া হয়। এরপর ওই বছরের মার্চ মাসে বার্ষিক সাধারণ সভা আয়োজনেরও সিদ্দান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হাজী খলিল উদ্দিন, সহকারী সাধারণ সম্পাদক কদর উদ্দিন, আবুল হোসাইন মামুন, কোষাধ্যক্ষ হাজী জাহির আলী, সহকারী কোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমেদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুশ শহীদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া, কার্যকরী কমিটির সদস্য শামসুদ্দিন তালুকদার শামস, ফারুক আলী, হানিফ আহমদ খান, শাহ শাহিদ নূর ইসলাম এবং কমিডেট ট্রাস্টি মো. মুক্তার খান।
সভা শেষে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত জেনারেল সেক্রেটারী মোহাম্মদ মোহাব্বত শেখ, সহকারী কোষাধ্যক্ষ পদে আবুল হোসেন মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৌলত হুসাইন, কার্যকরি সদস্য পদে ট্রাস্টি শাহ তাজুল ইসলাম ও কামরুজ্জামান কামরুলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
ডেসিস/জেকে/১৮ নভেম্বর ২০২৬ইং

IT Factory Bangladesh