বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

জাতীয়



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২৬-১১-১৭ ০৮:২১:৪৫


টুঙ্গিপাড়ার হাইস্কুলে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি টাঙাল নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা !

হাইস্কুলে ছবি টাঙাচ্ছে ছাত্রলীগ নেতাকর্মীরা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি উচ্চবিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা বয়রা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

একাধিক সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুরে কুশলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন নেতাকর্মী স্লোগান দিতে দিতে বিদ্যালয়ে প্রবেশ করেন। পরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে প্রধান শিক্ষকের কক্ষের ওপরের অংশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি টাঙিয়ে দেন তারা। এরপর বিদ্যালয়ের মাঠে কিছুক্ষণ স্লোগান দিয়ে চলে যান। তবে কোনো ধরনের হামলা বা ভাঙচুরের ঘটনা ঘটেনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন শিকদার বলেন, ছুটিতে থাকায় তিনি বিদ্যালয়ে যেতে পারেননি। তবে, বিদ্যালয়ে না গেলেও দুপুরে জানতে পারেন, ছাত্রলীগের জাকির ও রাজীবসহ ১৫ থেকে ২০ জন বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কক্ষে বঙ্গবন্ধু ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙিয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম তালুকদার বলেন, এ বিষয়ে বিদ্যালয় থেকে তাকে কেউ কিছু জানাননি। তাই বিস্তারিত না জেনে তিনি কোনো মন্তব্য করতে পারবেন না।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।


ডেসিস/জেকে/১৭ নভেম্বর ২০২৬ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code