বিশ্বনাথের দিঘলী দত্তপুর গ্রামে দুর্ধর্ষ চুরি : স্বর্ণালংকারসহ সাড়ে ৮লাখ টাকার মালপত্র লুট
সিলেটের বিশ্বনাথে সংঘর্ষ ও হত্যা মামলার পর পুরুষ-শূন্য হয়ে পড়া দিঘলী দত্তপুর গ্রামে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। গত ১৬ নভেম্বর সোমবার ভোররাতে ওই গ্রামের অমরী রানী দেবের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে ১৭ নভেম্বর সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
জানাগেছে, বাড়ির ছাদের সিঁড়িঘরের টিনের চালা খুলে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি স্মার্ট টিভি লুটে নিয়েছে দুর্বৃত্তরা।
অমরী রানী দেব জানান, মেয়ের বিয়ের জন্য আলমারিতে রাখা সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকাসহ সব মিলিয়ে প্রায় ৮ লাখ ৩৫ হাজার টাকার মালামাল লুট করেছে অজ্ঞাত চোরচক্র।
এ ব্যাপারে কথা হলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান ‘ভয়েজ পোস্ট’কে বলেন, অভিযোগ পেয়েছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছেন তারা
ডেসিস/জেকে/১৭ নভেম্বর ২০২৬ইং

IT Factory Bangladesh