বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৩-০৭ ০৬:২০:২৮


বিশ্বনাথের ভাটশালায় কিগলীর প্রাক্তণ মেয়র সংবর্ধিত

সিলেটের বিশ্বনাথ উপজেলার ভাটশালায় সংবর্ধিত হয়েছেন যুক্তরাজ্যের কিগলী সিটির প্রাক্তণ প্যানেল মেয়র ফুলজার আহমদ। সোমবার (৭মার্চ) যুক্তরাজ্য প্রবাসী হাজী জিতু মিয়া ও পংকি মিয়ার উদ্যোগে তাকে ওই সংবর্ধনা দওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, জন্মভুমির টানে সসকল প্রবাসীরাই দেশের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তাদের সহযোগীতায় এলাকায় আর্থ-সামাজিক উন্নয়ন হচ্ছে। তাই প্রবাসীদের প্রতি আমাদেরকেও ভালো ব্যবহার করা উচিত।

যুক্তরাজ্য প্রবাসী হাজী জিতু মিয়ার সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাব একাংশের সভাপতি তজম্মুল আলী রাজুর পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কিগলী সিটির সাবেক প্যানেল মেয়র ফুলজার আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিগলী সিটির কাউন্সিলর আশরাফ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ কবির মিয়া, শামীম আহমদ, রুহেল মিয়া, সাইফুর ইসলাম, পংকি মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, ব্যবসায়ী খসরু মিয়া, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামী লীগের সভাপতি এআর চরাগ আলী, বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান ও বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুর রুপ।

সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, শিক্ষক আলতাবুর রহমান, সংগঠক হাজী ফজলুর রহমান, সাইদুল ইসলাম, টিপু আলী, মোস্তাক আহমদ, ক্রীড়ানুরাগী খলিল মিয়া ও ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ।


ডেসিস/জকে/০৭ মার্চ২ ০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code