বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৩-২০ ০৬:২৭:৩২


সিলেটে টিসিবি’র পণ্য পাচ্ছেন ৪লাখ ৬১ হাজার ৫২১ পরিবার

সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য কিনছেন সিলেটের ফ্যামিলি কার্ডধারীরা। আর এসব পণ্য তাদের হাতে পৌঁছে দিচ্ছে ‘টিসিবি’। রোববার (২০ মার্চ) থেকে সিলেট জেলার ১৩টি উপজেলার ৪৪টি স্থানে ও সিটি করপোরেশনের ১৮টি ওয়ার্ডে এসব পণ্য বিক্রি শুরু করেছে ‘টিসিবি’।

খোঁজনিয়ে জানা গেছে, রোববার ‘টিসিবি’র পণ্য বিক্রি উপলক্ষে সকাল থেকেই নির্দিষ্ট স্থানগুলোতে কার্ডধারী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। সকাল ১০টা থেকে বিক্রি শুরু হলেও অনেকে ৯টা থেকেই বিক্রির স্থানে এসে হাজির হয়েছেন। মানুষের মধ্যে এক ধরনের উৎসব বিরাজ করছে। বাজারের তুলনায় কমদামে পণ্য পেয়ে খুশি সুবিধাভোগী সাধারণ ও নিম্নআয়ের এসব মানুষেরা।

প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রকৃত মানুষের কাছে পণ্য বিক্রি করতে ও কার্যক্রম তত্বাবধানে অনেকগুলো মনিটরিং টিম কাজ করছে। সকাল সাড়ে ১০টার দিকে মাছুদিঘীরপাড়ে পণ্য বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

‘ফ্যামিলি কার্ডের মাধ্যমে সিলেট বিভাগের ৪ লাখ ৬১ হাজার ৫২১টি পরিবার টিসিবি’র পণ্য কিনতে পারবে। ‘টিসিবি’র পণ্য বিক্রি উপলক্ষে শনিবার (১৯ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন করা হয়।

জানাগেছে, প্রতিদিন সকাল ১০টা থেকে সিলেট সিটি করপোরেশন এলাকার ১৪টি ওয়ার্ডে (১ থেকে ১৪ নম্বর ওয়ার্ড) টিসিবি’র পণ্য পাওয়া যাবে। পরবর্তীতে অন্যান্য ওয়ার্ডেও পাওয়া যাবে এসব পণ্য। টিসিবির ট্রাক থেকে প্রতিজন ১১০ টাকা প্রতি লিটার দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা প্রতি কেজি দামে ২ কেজি চিনি ও ৬৫ টাকা প্রতি কেজি দামে ২ কেজি মসুরের ডাল কিনতে পারবেন।

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, সিলেট সিটি কর্পোরেশন এলাকার মোট ৪৫ হাজার পরিবার টিসিবি’র পণ্য পাবেন। তাদের জন্য বরাদ্দ থাকবে মোট ৯০ হাজার লিটার সয়াবিন তেল, ৯০ হাজার মেট্রিক টন চিনি ও ৯০ হাজার মেট্রিক টন মসুরের ডাল।

আর সিলেট জেলার ১ লক্ষ ৩৭ হাজার ৩৬৩ পরিবার পাবে মোট ২ লক্ষ ৭৪ হাজার ৭০০ লিটার সয়াবিন তেল, ২ লক্ষ ৭৪ হাজার ৭০০ মেট্রিক টন চিনি এবং ২ লাখ ৭৪ হাজার ৭০০ মেট্রিক টন মসুরের ডাল। একইভাবে মৌলভীবাজার জেলার ৭২ হাজার ৪২৬টি, সুনামগঞ্জ জেলার ১ লাখ ১৪ হাজার ৯১২টি ও হবিগঞ্জ জেলার ৯১ হাজার ৮২০টি পরিবার ‘টিসিবি’র পণ্য পাবেন বলে জানানো হয়েছে।


ডেসিস/জকে/ ২০ মার্চ ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code