বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৪-০১ ০৬:৪০:৩৬


বিশ্বনাথে ‘ওয়ান পাউন্ড হাসপাতালের জায়গায় মাটি ভরাট শুরু

সিলেটের বিশ্বনাথে বৃটিশ চ্যারিটি সংস্থা ‘দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের জমিতে মাটি ভরাট কাজ শুরু করা হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের ইলিমপুরস্থ হাসপাতালের নিজস্ব জায়গায় এ মাটি ভরাট কাজ শুরু করা হয়।

মাটি ভরাট কাজের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের সিইও ডা. শানুর আলী মামুন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিশ্বনাথে ব্রিটিশ মানের ৫০ শয্যা হাসপাতাল স্থাপনের জন্য ৬৭ শতক নিজস্ব জমিতে মাটি ভরাট কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে হসপিটালের সয়েল টেস্ট, ডিজাইন, নকশার কাজ শেষ হয়েছে। মাটি ভরাট শেষ হলে বিল্ডিং নির্মাণ কাজ শুরু করা হবে। তিনি বলেন, ইতিমধ্যে ১৫১ জন প্রবাসী ফাউন্ডার এ কার্যক্রমের মেম্বার হয়েছেন।

দাতাগণের প্রতিশ্রুতিতে বর্তমানে ২শত হাজার পাউন্ড জমা হয়েছে। আগামী ৭ রমজান চ্যানেল এস ইউকে টেলিভিশনে রামাদ্বান আপিল অনুষ্ঠিত হবে। এই আপিলে প্রবাসীদের ওয়ান পাউন্ড হসপিটালে যুক্ত হয়ে সার্বিক সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান তিনি। বর্তমানে হসপিটালের কার্যক্রম হিসেবে ফ্রি ফ্রাইডে ক্লিনিকের মাধ্যমে গরীব অসহায় রোগিদের সেবা দিয়ে যাচ্ছে ওয়ান পাউন্ড হসপিটাল।

হাসপাতলের বাংলাদেশ কো-অর্ডিনেটর সাংবাদিক তজম্মুল আলী রাজুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মাদানিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কামরুল ইসলাম ছমির, মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, বিশ্বনাথ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, বিশ্বনাথ মোহাম্মদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান, প্রবীণ মুবব্বি ও দাতা সদস্য শেখ মনির মিয়া, এক্সিম ব্যাংক বিশ্বনাথ শাখার পরিচালক সাইফুল ইসলাম শিকদার, ব্যবসায়ী খলিলুর রহমান, ফখরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম শিকদার, হসপিটালের কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম মকবুল।

সভা শেষে দোয়া পরিচালনা করেন মাদানিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কামরুল ইসলাম ছমির।


ডেসিস/জকে/ ১ এপ্রিল ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code