বিশ্বনাথে ১০জন রোগীকে ২লাখ ৮০ হাজার টাকা অনুদান প্রদান
‘হাজী মনফর আলী ও হালিমা বিবি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র পক্ষ থেকে সিলেটের বিশ্বনাথের কিডনী ও ক্যান্সার আক্রান্ত গরীব অসহায় ১০জন রোগীকে ২লাখ ৮০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের প্রত্যেককে ২৮ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
শুক্রবার (১এপ্রিল) বিকেল ৩টায় বিশ্বনাথ পৌর শহরস্থ ট্রাস্টের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী ওয়াহিদুর রহমানের কারিকোনাস্থ বাড়িতে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রেগাীদের স্বজনদের হাতে এ অনুদান প্রদান করা হয়।
ট্রাস্টের ট্রাস্টী বিশিষ্ট শালিশ ব্যক্তিত্ব মফিজুর রহমানের সভাপতিত্বে এবং ট্রাস্টের কো-অর্ডিনেটর ও এমপি মোকব্বির খানের এপিএস অসিত রঞ্জন দেবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আজিজুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ-সভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল ও সংগঠক খলিলুর রহমান।
ডেসিস/জকে/ ১ এপ্রিল ২০২২ইং

IT Factory Bangladesh