১৬ এপ্রিল বিশ্বনাথ আ’লীগের ইফতার মহাফিল, সহযোগীতা কামনা
আগমি ১৬ এপ্রিল শনিবার সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ইফতার মহাফিল। সহযোগী সংগঠনকে নিয়ে ওইদিন পৌর শহরের আনিকা কমিউনিটি সেন্টারে ইফতার মহাফিল অনুষ্ঠিত হবে।
ইফতার মাহফিলকে সফল করতে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এতে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। বক্তব্যে তিনি বলেন, করোনা মহামারীর কারণে দীর্ঘ প্রায় দুই বছর পর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। ইফতার মাহফিল সুশৃঙ্খল ও সফল করতে সকলের সর্বাত্মক সহযোগীতা প্রয়োজন।
তিনি জানান, ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, বেগম নাজনীন হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশ^নাথ প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, অপরাংশের সাবেক সাধারণ সম্পাদক প্রনজ্ঞয় বৈদ্য অপু ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ।
সভায় ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, আব্দুল আজিজ সুমন, প্রচার সম্পাদক নিখিল কুমার পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, দপ্তর সম্পাদক সাহিদুর রহমান সাইদ, সদস্য এডভোকেট মোহাম্মদ আলমগীর চেয়ারম্যান, রামপাশা ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, সদস্য রাজু আহমদ খান, জাবেদ আহমদ, সাইদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের আহবায়ক ছোরাব আলী, সদস্য সচিব আব্দুল হান্নান বদরুল, শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সেচ্ছাসেবকলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বদরুল আলম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান আতিক, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইছাক আলী মেম্বার, ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, কলেজ ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম প্রমূখ।
ডেসিস/জকে/১৪ এপ্রিল ২০২২ইং

IT Factory Bangladesh