বিশ্বনাথের আরও ৩৩ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের পাকা ঘর পাচ্ছে সিলেটের বিশ্বনাথের গৃহহীন ৩৩টি পরিবার। মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগীদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুসরাত জাহান। তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৩৩ পরিবারের জন্য নির্মিত ঘরগুলো এবারের ঈদ উপহার হিসেবে হস্তান্তর করা হবে।
এরমধ্যে খাজাঞ্চি ইউনিয়নের পৌষণী মৌজায় ১৮টি, দেওকলস ইউনিয়নের দেওকলস মৌজায় ৭টি ও অলংকারি ইউনিয়নে দক্ষিণ সিরাজপুর মৌজায় ৮টি ঘর। এরআগে ১ম পর্যায়ে উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ২৬৫টি পরিবারকে ঘর দেয়া হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত) মিলন কান্তি রায়, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল ও সাংবাদিক সাইফুল ইসলাম বেগ।
ডেসিস/জকে/ ২৫ এপ্রিল ২০২২ইং

IT Factory Bangladesh