বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৪-২৫ ০৮:২২:০০


বিশ্বনাথে সাংবাদিকদের নিয়ে মুনতাসির আলীর ইফতার মাহফিল

সিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকেদের নিয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীর মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) বিকেলে স্থানীয় একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে মুনতাসির আলী বলেন, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক কর্মীরা একে অপরের পরিপূরক। সাংবাদিকরা লেখনীর মাধ্যমে মানুষের অধিকার আদায় ও সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করেন। একইভাবে খেলাফত মজলিসও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষের অধিকার আদায় এবং মানুষের কল্যাণে কাজ করে।

উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে ও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমাননের পরিচালনায় মতবিনিময়কালে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, প্রেসক্লাব অপরাংশের সভাপতি তজম্মুল আলী রাজু ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।

মতবিনিময় শেষে দোয়া পরিচালনা করেন পৌর শাখার সহ-সভাপতি মাওলানা উবায়দুল হক। ইফতার মহাফিলে উপস্থিত ছিলেন পৌর খেলাফত মজলিসের সভাপতি মুহাম্মদ সায়েফ আহমদ শায়েক, উপজেলা খেলাফতের সহ-সভাপতি মাওলানা মুফতি শিহাব উদ্দিন, সহ-সভাপতি মুহাম্মদ গৌছ উদ্দিন, পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শরিফ উদ্দিন, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, প্রশিক্ষক সম্পাদক রফিক আহমদ রাজু, প্রচার সম্পাদক মাওলানা আনহার বিন সাঈদ, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ রিপন, উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, দেওকলস ইউপি শাখার সভাপতি মুহাম্মদ রাসেল আহমদ শিকদার।

এসময়  সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মুন্না, সাবেক সহ-সভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক নবীন সোহেল, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, নির্বাহী সদস্য রোহেল উদ্দিন, বদরুল ইসলাম মহসিন, সাংবাদিক এমদাদুর রহমান মিলাদ, নুর উদ্দিন, নুরুল ইসলাম, আবুল কাশেম, আহমদ আলী হিরণ প্রমূখ।


ডেসিস/জেকে/২৪ এপ্রিল ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code