বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৫-০১ ০৬:১০:০৫


প্রিয় সিলেট থেকে চীর বিদায় নিলেন মুহিত

সিলেট আমার প্রিয় শহর। সিলেট আসলে আমি শান্তি পাই। আমি আবার সিলেট আসব। অসুস্থ হয়ে মাস দু’য়েক আগে সিলেটে আসলে গণমাধ্যমের কাছে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিত এ কথা বলেছেলিনে।

তবে, শেষ বারের মতো তিনি সিলেট আসলেও কফিনে বন্ধী হয়ে আসেন এই মহামানব। রোববার (০১ মে) নিজের প্রিয় সিলেট শহর থেকেই চীর বিদায় নিলেন তিনি। ওইদিন বিকেল ৩টার দিকে সিলেট নগরীর রায়নগর এলাকার পারিবারিক কবরস্থানে বাবা ও মায়ের কবরের পাশে সমাহিত করা হয় তাকে।

এরআগে রোববার সোয়া ২টায় সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে তার সর্বশেষ জানাযা অনুষ্ঠিত হয়। জাবাযায় মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, প্রশাসনের কর্মকর্তাসহ সকল শ্রেনী পেশার মানুষের ঢল নামে। জানাযার নামাজ পরিচালনা করেন সিলেটের প্রবীন মাওলানা মুহিবুল হক গাছবাড়ি।

জানাযার আগে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুহিতের অনুজ, পররাষ্ট্রমন্ত্রী ড একে আবুল মোমেন। ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে মোমেন বলেন, কারো মনে কষ্ট দিয়ে থাকলে তাকে আপনারা ক্ষমা করে দেবেন। তার কোন দেনা থাকলে আমি পরিশোধ করবো।

এসময় পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, তিনি ছিলেন আমার বড় ভাই, আমার নেতা। আমার কাজের প্রধান তদারককারীও ছিলেন।

বন ও পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, মুহিত ভাইয়ের মৃত্যুতে আমাদের অভিভাবক হারালাম। দেশের মানুষ একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ হারালো।

মৌলভীবাজার-২ আসনের সাংসদ ও সাবেক চিফ হুইপ আব্দুস শহিদ বলেন, তিনি আমাদের গর্ব, আমাদের আদর্শ। বাংলাদেশ তার এক রতœকে হারালো।

সিলেট-৬ আসনের সাংসদ হাফিজ আহমদ মজুমদার বলেন, আমাদের প্রিয় মুহিত ভাই আর আমি একসাথে এমসি কলেজে পড়তাম। তিনি একটি সফল জীবন যাপন করে গেছেন।

সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক বলেন, আবুল মাল মুহিত সিলেটের ক্ষনজন্মা মহাপুরুষ। তাকে হারিয়ে আমরা শোকাহত। হবিগঞ্জের সংসদ সদস্য আব্দুল মজিদ খান বলেন, মুহিত ভাইয়ের মৃত্যু কোন সাধারন মৃত্যু নয়। একজন কীর্তিমান মহাপুরুষের মহাপ্রয়ান। এ

সময় আরও বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেট-২ আসনের সাংসদ মুকাব্বির খান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।


ডেসিস/জেকে/ ১ মে ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code