পাওনা টাকা চাওয়ায় কোম্পানীগঞ্জে ব্যবসায়ী খুন
পাওনা টাকার জেরে সিলেটের কোম্পানীগঞ্জে এক মোরগ ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ওই ব্যবসায়ীর নাম হাবিবুর রহমান (৪০)। তিনি উপজেলার মাঝপাড়া গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে।
তাকে হত্যায় অভিযুক্ত ফয়জুল বারী (৩০) একই গ্রামের মিরাস আলীর ছেলে। শনিবার (০৭ মে) রাতে উপজেলার পাড়াুয়া মাঝ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, নিহত হাফিজ ও ফয়জুল বারী শেয়ারে ভোলাগঞ্জ বাজারে দেশী হাঁস-মুরগীর ব্যবসা করতেন। ব্যবসায়িক হিসেবে ফয়জুল বারী হাফিজের কাছে ৮০০ টাকা পান। শনিবার রাতে ফয়জুল বারী হাফিজের কাছে পাওনা টাকা চাইলে দু'জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাগ হয়ে ফয়জুল বারী একটি লাঠি দিয়ে হাফিজের মাথায় আঘাত করেন। হাফিজ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরিবারের লোকজন হাফিজকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, পাওনা ৮০০ টাকার জন্য একজন খুন হয়েছেন। পুলিশ হত্যাকারীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।
ডেসিস/জকে/ 8 মে ২০২২ইং

IT Factory Bangladesh