জাফলংয়ে প্রবেশ ফি বন্ধের নির্দেশ মন্ত্রীর
পর্যটন এলাকা সিলেটের গোয়ানঘাটের জাফলংয়ে প্রবেশ ফি সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন সেখানকার স্থানীয় এমপি এবং প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মঙ্গলবার (১০ মে) সিলেটের জেলা প্রশাসক বরাবরে এক চিঠিতে তিনি এই অনুরোধ জানান।
একইসঙ্গে অনুরোধপত্রে (চিটি) তিনি উল্লেখ করেছেন, জেলা পর্যটন উন্নয়ন কমিটি কর্তৃক পর্যটনস্পট সমূহের প্রবেশ ফি নির্ধারণ, আদায় এবং আদায়কৃত অর্থ ব্যবহার সংক্রান্ত কোন আইনানুগ বিধ-বিধান জারি হয়েছে কি না? তা জানা প্রয়োজন।
এর আগে গত ৫ মে জাফলংয়ে আগত পর্যটকদের টিকিট কাউন্টারের কর্মীরা মারধর করেন। এরপর দেশজুড়ে এনিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। অিনুরোধপত্র পাওয়ার সত্যতা স্বীকার করেছেন সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান জানানঅনুরোধপত্র পাওয়ার আগেই জাফলং থেকে প্রবেশ ফি আদায় বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।
জেলা পর্যটন উন্নয়ন কমিটির পরবর্তী বৈঠক না হওয়া পর্যন্ত প্রবেশ ফি আদায় বন্ধ থাকবে। জানা যায়, পর্যটন মন্ত্রণালয় নির্ধারিত কার্যপরিধির বাইরে গিয়ে সিলেটর গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পর্যটক প্রবেশে ফি নির্ধারণ করে জেলা পর্যটন উন্নয়ন কমিটি। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বাইরে গিয়ে এভাবে ফি নির্ধারনকে অবৈধ ও এখতিয়ার বর্হিভূত বলছেন আইনবিশেষজ্ঞরাও।
প্রবাসী কল্যান ও কর্মসংস্থানমন্ত্রী সাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৫ এপ্রিল বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র সিলেটের জাফলংয়ে প্রবেশ ফি আদায়কে কেন্দ্র করে স্বেচ্ছোসেবক ও পর্যটকদের মধ্যে এক অপ্রীতিকর ঘটনা ঘটে। এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উভয় পক্ষের মধ্যে মারামারির দৃশ্যের ভিডিও ভাইরাল হয়েছে। যা সিলেটের পর্যটনস্পটগুলো সম্পর্কে ভ্রমণ পিপাসুদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফলে দেশ-বিেেদশ এলাকার ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুন্ন হয়েছে, যা কোনভাবে কখনোই কাম্য নয়। তাছাড়া জেলা পর্যটন উন্নয়ন কমিটি কর্তৃক পর্যটনস্পট সমূহের প্রবেশ ফি নির্ধারণ, আদায় এবং আদায়কৃত অর্থ ব্যবহার সংক্রান্ত কোন আইনানুগ বিধান জারি হয়েছে কি না তা জানা প্রয়োজন।
অনুরোধপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, জেলা পর্যটন উন্নয়ন কমিটি কর্তৃক পর্যটনস্পট সমূহের প্রবেশ ফি নির্ধারণ, আদায় এবং আদায়কৃত অর্থ ব্যবহার সংক্রান্ত নীতিমালা/বিধিবিধান নিম্নসাক্ষরকারীকে জরুরী ভিত্তিতে অবহিত করতঃ আমার নির্বাচনী এলাকার পর্যটনস্পট সমূহের (রাতারগুল ব্যতীত) পর্যটক প্রবেশ ফি সাময়িকভাবে বন্ধ করণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রণের জন্য আপনাকে অনুরোধ করছি। পরবর্তীতে সংশ্লিস্ট সকল পক্ষের সাথে আলোচনা করে সময়োপোযোগী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
জানা যায়, ২০২০ সালের ৩ নভেম্বরর তৎকালীন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে সিলেট জেলা পর্যটন উন্নয়ন কমিটির এক সভায় জাফলংয়ে ১০ টাকা হারে প্রবেশ ফি নির্ধারণের সিদ্ধান্ত হয়। ২০২১ সালের ৮ নভেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের উপ সচিব শ্যামলী নবী সাক্ষরিত এ প্রজ্ঞাপনে দেশের জেলা ভিত্তিক পর্যটন উন্নয়ন কমিটি পুণর্গঠন করা হয়।
পর্যটন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে পর্যটন উন্নয়ন কমিটির জন্য ১৩ টি কার্যপরিধি নির্ধারণ করে দিয়েছে। এই কার্য পরিধির কোথাও প্রবশ ফি আদায়ের কথা উল্লেখ নেই।
তারপরও ২০২১ সালে থকে জাফলংয়ে পর্যটকদের কাছ থেকে প্রবশ ফি আদায় শুরু করা হয়। তাছাড়া উপজেলা পর্যায়ে কর্মী নিয়োগের বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে।
ডেসিস/জকে/ ১০ মে ২০২২ইং

IT Factory Bangladesh