সিলেটে টাওয়ার হ্যামলেট্স’র স্পিকার আহবাব সংবর্ধিত
লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেট্স এর স্পিকার মোহাম্মদ আহবাব হোসেন বলেছেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকরা আমাকে যে সম্মাণ দিয়েছন তা আজীন স্মরণ থাকবে।
বৃহস্পতিবার (১২ মে) বিকেল ৩টায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে স্পিকারের সম্মানে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাথে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেট্স’র একটা গভীর সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক হচ্ছে আদর্শ ও নৈতিকতার। এটা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। এর মাধ্যমে যুক্তরাজ্য প্রবাসী বাঙালী ও সিলেট তথা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের পরিচালনায় এতে অতিথির বক্তব্য দেন গ্রেটার লন্ডন অ্যাসেম্বলির মেম্বার উমেশ দেশাই, সিটি অব লন্ডনের কাউন্সিলম্যান ও সংগ্রাম চলচিত্রের পরিচালক মো. মনসুর আলী, ইন্টারন্যাশনাল ক্যারাম ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য ক্যারাম চ্যাম্পিয়ন সোনাহর আলী রিংকু, লন্ডনের কাউন্সিলর ও হাউজিং অফিসার ফখরুল হক, যুক্তরাজ্যের কনজার্ভেটিভ পার্টির স্থায়ী সদস্য মোহাম্মদ আবদুল কাদির, লন্ডন চা-বিনিময়কারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ অলিউর রহমান, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল করিম নাজিম, মিসবাহ বিএস চৌধুরী, আশিক রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ ও বিশিষ্ট ব্যবসায়ী এ.কে.এম আশরাফ উদ্দিন কালাম।
এর আগে অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ, ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।
ডেসিস/জকে/ ১২ মে ২০২২ইং

IT Factory Bangladesh