স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
হবিগঞ্জের নবীগঞ্জে ১৫ বছর বয়সী স্কুল ছাত্রীকে ধর্ষণ মামলায় নুরুল ইসলাম নাহিদ (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারান্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন আদালত।
বৃহস্পতিবার (১২ মে) হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী এ দন্ডাদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানেেগছে, ২০১৮ সালের ১৬ জুলাই নবীগঞ্জ উপজেলার দাউদপুর গ্রামের ১৫ বছরের স্কুল পড়ুয়া কিশোরী একই গ্রামের মৃত ওয়াব উল্লার ছেলেম ফ্লেক্সিলোড ব্যবসায়ী নুরুল ইসলাম নাহিদ কৌশলে ঘরে প্রবেশ করে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এতে সহযোগিতা করে রিনা বেগম। এক পর্যায়ে নুরুল ইসলাম পালিয়ে যায়।
পরের দিন কিশোরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গোলজার মিয়া বাদি হয়ে ১৭ জুলাই নবীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় পুলিশ নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। দীর্ঘদিন কারাবাস করার পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সে পলাতক হয়ে যায়।
দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ৮ এপ্রিল গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামস উদ্দিন খান আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন। চার্জশিটে নুরুল ইসলাম নাহিদ ও রিনাকে অভিযুক্ত করা হয়। স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন। রায়ের সময় আসামি নাহিদ পলাতক এবং রিনা আদালতে হাজির ছিল।
আর, দোষী সাব্যস্থ না হওয়ায় আনসার মিয়ার স্ত্রী রিনা বেগমকে বেখসুর খালাস দেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, স্পেশাল পিপি অ্যাডভোকেট মো. মোস্তফা মিয়া এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শহিদুল ইসলাম।
ডেসিস/জেকে/১৩ মে ২০২২ইং

IT Factory Bangladesh