৬০ বছর বয়সে বিয়ে করেছেন সাবেক এমপি বাবু
৬০ বছর বয়সে বিয়ে করেছেন সিলেট বিভাগের হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু। বিবাহীত দুই ছেলে মেয়ের জনক বাবু নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ চৌধুরীর বড় ছেলে। এছাড়াও তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান।
রোববার (১৫ মে) দুপুরে একই উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল মোকামপাড়া গ্রামের কনা মিয়ার মেয়ে তানিয়া আক্তারের সঙ্গে অনুষ্ঠানিকভাবে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
স্থানীয় সূত্রে জানাগেছে, এমপি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম এ মুনিম চৌধুরী বাবু এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক। প্রথম স্ত্রী ও বিবাহিত দুই ছেলে- মেয়ে যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। ২০১৪ সালে জাতীয় পাটির্র মনোনীত প্রর্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতয় হবিগঞ্জ-১ আসনের এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি।
বিয়েরদিন গত রোববার নিজ গ্রাম কুর্শি থেকে মুনিম চৌধুরী বাবু বিশাল গাড়ি বহর নিয়ে আউশকান্দির রহমান কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্টানিকতা সারেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আত্মীয়-স্বজন তার বিয়েতে অংশ নেন। তবে, বাবুর বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোমবার ভাইরাল হয়ে পড়ে।
এপ্রসঙ্গে মুনিম চৌধুরী বাবু গণমধ্যমকে বলেন, বাংলাদেশে একাকিত্ব কাটাতেই মূলত পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সূত্র : বাংলা নিউজ
ডেসিস/জকে/ ১৬ মে ২০২২ইং

IT Factory Bangladesh