বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৫-১৭ ০৬:১৫:৪৫


সিলেটে জামায়াত-শিবিরের হামলায় ওসিসহ আহত ২

সিলেটে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের উপর হামলা চালানো হয়েছে। এতে কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদসহ ২জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মে) দুপুর ২টার দিকে সিলেট নগরীর জেলরোড পয়েন্টে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ মিছিল থেকে জামায়াত-শিবিরের ২জনকে আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি জানান, মিছিল থেকে জামায়াত-শিবির নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালায়। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তূতি চলছে বলেও জানান তিনি।

পুলিশ সূত্রে জানাগেছে, গণকমিশন কর্তৃক ধর্মব্যবসায়ী হিসেবে ১১৬ জনের তালিকা প্রকাশের প্রতিবাদে দুপুরে নগরে মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি জেলরোডে আসার পর পুলিশী বাধার সম্মুখীন হয়।

এসময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালান। হামলায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদসহ দুজন আহত হন। পরে পুলিশ ধাওয়া করে জামায়াত-শিবিরের ২ নেতাকর্মীকে আটক করে।


ডেসিস/জেকে/১৭ মে ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code