নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্তারী যুবক গ্রেপ্তার
নরসিংদী রেলওয়ে স্টেশনে তরুীকে হেনস্তার দায়ে ইসমাইল ইসলাম (৩৫) নামের যুবককে কারাগারে পাঠিয়েছেন আদালত। সে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা এলাকার বাসিন্দা।
শনিবার (২১ মে) জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম দ্বিতীয় আদালতের বিচারক মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে
শুক্রবার (২০ মে) রাত ৯টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশন-সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। সিসিটিভির ফুটেজ এবং মুঠোফোনে ধারণ করা ভিডিওর সূত্র ধরে তার পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার ভোর সোয়া ৫টারদিকে নরসিংদী রেলওয়ে স্টেশনে আসেন দুই তরুণসহ ওই তরুণী। সকাল পৌনে ৬ পর্যন্ত স্টেশনটির এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা ঢাকাগামী ঢাকা মেইল ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় স্টেশনে মধ্যবয়সী এক নারী ওই তরুণীকে জিজ্ঞাসা করেন, ‘এটা কী পোশাক পরেছো তুমি’। তরুণীও পাল্টা প্রশ্ন করেন, ‘আপনার তাতে কী সমস্যা হচ্ছে?’ এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা শুরু হয়। এর মধ্যে সেই বিতর্কে যোগ দেন স্টেশনে অবস্থানরত অন্য কয়েকজন ব্যক্তি।
ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, ওই তরুণীকে ঘিরে রেখেছে একদল ব্যক্তি। এর মধ্যেই এক নারী উত্তেজিত অবস্থায় তার সঙ্গে কথা বলছেন। বয়স্ক এক ব্যক্তিও তার পোশাক নিয়ে কথা বলছেন। একপর্যায়ে ওই তরুণীকে সেখান থেকে চলে যেতে উদ্যত হলে ওই নারী দৌড়ে তাকে ধরে ফেলেন।
এ সময় অশ্লীল গালিগালাজ করতে করতে তার পোশাক ধরে টান দেন ওই নারী। কোনোরকমে নিজেকে সামলে দৌড়ে স্টেশনমাস্টারের কক্ষে চলে যান তরুণী। এ সময় তার সঙ্গে থাকা দুই তুরুণকেও মারধর করতে দেখা যায় ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তিকে। পরে তারাও দৌড়ে স্টেশনমাস্টারের কক্ষে চলে যান।
পরে ভুক্তভোগী তরুণী জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে নরসিংদী মডেল থানার পুলিশ রেলস্টেশনে এসে তাদের ঢাকার ট্রেনে উঠিয়ে দেয়। এ ঘটনার পর নরসিংদী রেলওয়ে স্টেশনে নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান স্থানীয়রা।
ডেসিস/জকে/ ২১ মে ২০২২ইং

IT Factory Bangladesh