বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৫-২৩ ০৯:০৯:২৮


সিলেটে হামলার শিকার সাংবাদিক মঞ্জু হাসপাতালে

সিলেটে ছাত্রলীগ ও ছাত্রদলের ধাওয়ার ঘটনা ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু। তিনি সিলেটের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সভাপতি।

সোমবার (২৩ মে) বিকেলে সিলেট নগরীর চৌহাট্রা সরকারি আলীয় মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

তার সরাসরি প্রচারিত ভিডিওতে দেখা গেছে, একদল যুবক হাতে লাঠি ও রড নিয়ে আলিয়া মাদ্রাসার ভিতরে অবস্থান করছিলো। এ সময় তাদের মধ্যে থেকে একজন সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জুর উপর হামলা চালায়। পরে সেখান থেকে উদ্ধার করে আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরী বিভাগের সমন্বয়ক ডা. কায়সার খোকন বলেন, সাংবাদিক মঞ্জু হাতে ও পিঠে আঘাত পেয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি দেয়া হয়েছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, বিকেলে চৌহাট্টা পয়েন্ট থেকে ছাত্রদল ও ছাত্রলীগ পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করে। এসময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় মাদ্রসার ভিতরে গেলে সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জুকে কে বা কারা হামলা করে।


ডেসিস/জকে/ ২৩ মে ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code