মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

ঢাকা



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৫-২৭ ০৭:৩৫:১৫


যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি টুকু, সম্পাদক মুন্না

কেন্দ্রীয় যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে। যুবদলের সাবেক সাধারণ সম্পাদত সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও সাবেক সহসভাপতি মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে যুবদলের কেন্দ্রীয় আংশিক কমিটি গঠন করা হয়।

শুক্রবার (২৭ মে) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

৮ সদস্যের আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক-১ শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম-সাধারণ সম্পাদক-২ গোলাম মওলা শাহীন, সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকার ও দপ্তর সম্পাদক (সহসভাপতির পদমর্যাদায়) কামরুজ্জামান দুলাল।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৭ জানুয়ারি সাইফুল আলম নিরবকে সভাপতি ও সুলতান সালাউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার প্রায় ৩ বছর পর ২০২০ সালের ৭ ফেব্রুযারি ১১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা হয়েছিল। এরপর আর পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি নিরব-টুকু কমিটি।


ডেসিস/জকে/ ২৭ মে ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code