বিশ্বনাথে দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুনবাজারের মা-মনি ও সন্ধানী নামের দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
ডায়গনস্টিক সেন্টারগুলোর গবেষনাগারে বিপুল পরিমান মেয়াদহীন ও মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট এবং মেয়াদ মেয়াদহীন পরীক্ষা সামগ্রী রাখার দায়ে ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশে রোববার (২৯ মে) দুপুর ২টারদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই দুই প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করে। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকারের সহকারি পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। এসময় তার সঙ্গে ছিলেন এপিবিএনের একটি টিম। এসময় মা-মনি ডায়গনস্টিক সেন্টার থেকে ১৫ হাজার এবং সন্ধানী ডায়গনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সিলেটের সহকারি পরিচালক আমিরুল ইসলাম মাসুদ। তিনি বলেন, এসব ডায়গনস্টিক সেন্টারের গবেষনাগারে বিপুল পরিমান মেয়াদবিহীন ও মেয়দোত্তীর্ণ রিএজেন্ট পাওয়া গেছে। যে কারণে ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
ডেসিস/জকে/ ২৯ মে ২০২২ইং

IT Factory Bangladesh