বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সিলেট



হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০২২-০৫-৩১ ০৭:৫৩:৩৪


পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

মাধবপুরে পানিতে ডুবে হাসি আক্তার নামে দুইবছর বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মে) মঙ্গলবার সকাল সাড়ে ৯টারদিকে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত শিশু হাসি আক্তার ওই এলাকার ট্রাক্টর চালক আমীর হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে খেলাধুলা করতে গিয়ে হাসি আক্তার বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট তিতাস জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. বোরহান উদ্দিন রাব্বি জানান, হাসপাতালে নিয়ে যাবার আগেই শিশুটির মৃত্যু হয়।


ডেসিস/জকে/ ৩১ মে ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code