বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৫-৩১ ০৮:৪৩:০৯


হাতকড়াসহ পুলিশের ভ্যান থেকে পালাল ধর্ষণ মামলার আসামি

পুলিশের ভ্যান থেকে হাতকড়াসহ পালিয়েগেছে সামিউল ইসলাম নামের ধর্ষণ মামলার এক আসামি। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিলো। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩১ মে) সকালে গাই বান্ধার গোবিন্দগঞ্জ থানার সামনে।

সকালে থানা পুলিশ এ ঘটনার কথা স্বীকার না করলেও বিকেলে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে থানা পুলিশ। তবে, ধাক্কা মেরে পুলিশ ভ্যান থেকে ওই আসামি পালিয়েছে বলে দাবি করেছেন ওই থানার অফিসার ইনচার্জ ওসি ইজার উদ্দিন।

তিনি জানান, পালিয়ে যাওয়া ওই আসামিকে গ্রেপ্তারের জন্যে মাঠে কাজ করছে পুলিশের একাধিক টিম।


ডেসিস/জকে/ ৩১ মে ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code