বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৬-০১ ০৮:৪০:২৮


বিশ্বনাথের সিংগেরকাছে পঞ্চমবারও সভাপতি নির্বাচিত হলেন আবারক আলী

সিলেটের বিশ্বনাথে উপজেলার সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজে গভর্নিংবডির নির্বাচন সম্পন্ন করা হয়েছে। শত শত অভিভাবক, শিক্ষানুরাগী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মঙ্গলবার (৩১ মে) স্কুল মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

তবে, উপস্থিত সকলের সম্মতি থাকায় নির্বাচন ছাড়াই সর্বসম্মতিক্রমে সাবেক সভাপতি দৌলতপুর ইউনিয়নের প্রাক্তণ চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আবারক আলীকে সভাপতি নির্বাচিত করা হয়। এনিয়ে টানা পাঁচবারের মতো সভাপতি নির্বাচিত হলেন তিনি।

এর আগে ২০১৪ সালে সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন আলহাজ্ব আবারক আলী। এরপর তার সঠিক নেতৃত্বে সিংগেরকাছ এলাকায় শিক্ষাক্ষেত্রে এশটি অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

এদিকে গভর্নিংবডির সভাপতি নির্বাচনের পাশাপাশি আরও পাঁচজনকে অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়। অভিভাবক সদস্যদের মধ্যে রয়েছেন শেখেরগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল জাহির, পশ্চিম গাঁও গ্রামের বাসিন্দা ও দৌলতপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর উদ্দিন, ভাটি পাড়া গ্রামের বাসিন্দা ফখর উদ্দিন, সিংগেরকাছ বাজারের বাসিন্দা ইকবাল হোসেন এবং মাঝগাঁও গ্রামের বাসিন্দা (নারী সদস্য) সেলিনা আলী।

এপ্রসঙ্গে কথা হলে, সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিংবডির নবনির্বাচিত সভাপতি আলহাজ¦ আবারক আলী এ প্রতিবেদককে বলেন, তার অনিচ্ছা সত্বেও এলাকাবী আবারও তাকে সভাপতি নির্বাচিত করায় তিনি এলাকাবসীর কাছে কৃতজ্ঞ। সিংগেরকাছ এলাকাকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিতে দেশি-বিদেশীসহ সকলের সহযোগীতা কামনাও করেছেন তিনি।


ডেসিস/জকে/ ০১ জুন ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code