শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৬-০৬ ০৮:০০:২৮


সিলেটে তিন মাদক কারবারী গ্রেপ্তার, মাদক উদ্ধার


সিলেটে তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৮৯ বোতল বিদেশী মদ, ১৯৭ বোতল ফেনসিডিল এবং ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া ওই তিনজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে র‌্যাব।

র‌্যাব জানায়, সোমবার (০৬ জুন) র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের আভিযানিক দল ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগর থানা এলাকায় অভিযান চালিয়ে মাহমুদুল আকাশ (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করে। এসময় ওই যুবকের কাছ থেকে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব। 

একইদিনে ইসলামপুর ক্যাম্পের একটি আভিযানিক দল  সিলেটের গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে আফতাব উদ্দিন (২৮) নামের আরও একজ যুবককে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার কওে র‌্যাব।

এদিকে র‌্যাব-৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের একটি দল বিশ্বম্ভরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৬০ বোতল বিদেশী মদসহ মোকাব্বির হোসেন (২২) নামে অপর যুবককে গ্রেপ্তার করে।

একই সমেয় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে ২২৯ বোতল বিদেশী মদ উদ্ধার করে র‌্যাব-৯ সিলেটের একটি অভিযানিক দল।




ডেসিস/জকে/ ৬জুন ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code