সিলেটে কিশোর জিসান গ্রুপের ২ সদস্য গ্রেপ্তার
কিশোর জিসান গ্রুপের ২সদস্যকে করেছে সিলেট র্যাব-৯ এর অভিযানিক দর। সিলেট নগরীর শাহপরান থানা এলাকায় সিএনজি চালিত অটোরিকশায় ছিনতাইয়ের ঘটনার পর তাদেরকে গ্রেপ্তার করে র্যাব।
মঙ্গলবার (৭ জুন) র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিলেট নগরীতে দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং জিসানসহ তার গ্রুপ চুরি, ছিনতাইসহ নানা অপরাধ অপকর্ম চালিয়ে আসছিলো। অটোরিকশায় ছিনতাইয়ের পর সোমবরা (০৬জুন) অভিযান চালিয়ে তার গ্যাংয়ের ২জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলো, শাহপরান থানাধীন আটগাঁও খেওয়া এলাকার হায়দর মিয়ার ছেলে হৃদয় আহমদ (১৯) ও একই থানার টিকরপাড়ার নিজাম উদ্দিনের ছেলে হিমেল আহমেদ (১৯)।
র্যাবের এএসপি আফসান-আল-আলম জানান, গ্রেপ্তার হওয়া দু’জনকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। আর গ্যায়ের মূলহোতা জিসানকে গ্রেপ্তারে সিলেটজুড়ে অভিযান চলছে।
ডেসিস/জকে/ ০৭ জুন ২০২২ইং

IT Factory Bangladesh