শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৬-০৮ ০৬:২৯:১৩


বিশ্বনাথে ‘ই-নামজারি’ বিষয়ক কর্মশালা সমাপ্ত

সিলেটের বিশ্বনাথে দুইদিন ব্যাপী ‘ই-নামজারী’ বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত করা হয়েছে। এতে অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় এবং দাখিলার প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্যভিত্তিক ব্যাপক আলোচনা করা হয়।

বুধবার (০৮জুন) বিকেল ৫টায় প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার। বক্তব্যে তিনি বলেন, শিক্ষার সনদপত্র যেভাবে যত্ন করে রাখা হয় ঠিক তেমনিভাবে জায়গা-জমির কাগজপত্রও  যত্নসহকারে  রাখা একান্ত প্রয়োজন।

আগেরদনি মঙ্গলবার (০৭জুন) দু’দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নিবর্হাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুসরাত জাহান। উপজেলা পরিষদ মিলনায়তনে  উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সকল প্রকার উন্নয়নের পাশাপাশি ডিজিটাল ব্যবস্থাপনারও ব্যাপক উন্নয়ন হয়েছে।

এরই ধারাবাহিকতায় ক্রমান্নয়ে সারা বাংলাদেশে অনলাইনে নামাজারী কর্যক্রম চালু করা হয়েছে। আমাদের সকলকে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ভূমি নামজারী, কর আদায়সহ ভূমি সংক্রান্তহ সকল বিষয়ে জানতে হবে এবং জানাতে হবে। যে কারণে দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা।

উপ-প্রকল্প সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগমের সভাপতিত্বে ও ইউডিএফ রাজু আহমেদের পরিচালনায় সমাপনী দিনে উপস্থিত ছিলেন বিশ^নাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক ও পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক জালাল উদ্দিন।

দু’দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেন উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, ভূমি অফিসের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, মুহুরীসহ সুশিল সমাজের নেতৃবৃন্দ।


ডেসিস/জকে/ ৮ জুন ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code