শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৬-১৪ ০৭:০৮:১০


বিশ্বনাথে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিলেটের বিশ্বনাথে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  কেক কাটা, র‌্যালী ও আলোসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বিকেলে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সমাজের অনিয়ম, দূর্নীতি অসঙ্গতি তুলে ধরে মানব কল্যানে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে দৈনিক যায়যায়দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, থানার অফিসার্স ইনচার্জ গাজী আতাউর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কবি সাইদুর রহমান সাঈদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল ও প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের।

যায়যায়দিন পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জবেদুর রহমান মেম্বার, সাবেক সহ-প্রচার সম্পাদক বশির আহমদ, দেওকলস ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, থানার এসআই দিপংকর সরকার, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আশিক আলী, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম, পৌর আওয়ামী লীগের সদস্য দবির আহমদ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, প্রচার সম্পাদক মশাহিদ আলী, সদস্য রোহেল উদ্দিন, বদরুল ইসলাম মহসিন, আওয়ামী লীগ নেতা আব্দুর রব, সেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, রাজন আহমদ, সংগঠক সুরঞ্জিত দে প্রমূখ।

এর আগে অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম উপজেলা শাখার সভাপতি কাওছার আহমদ বাপ্পী।


ডেসিস/জকে/ ১৪জুন ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code