বিয়ানী বাজারের নতুন মেয়র ফারুকুল হক
সিলেটের বিয়ানীবাজার পপৗরসভা নির্বাচনে নৌকার ভরাডুবি ঘটেছে। এ পৌরসভায় চামচ প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রাথী জিএস ফারুকুল হক।
বুধবার (১৫জুন) প্রবাসী অধ্যুষিত এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও সদ্য সাবেক মেয়র আব্দুস শুকুরকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ফারুকুল হক।
নির্বাচনে ১০ প্রার্থীও মধ্যে ভোটের ফলাফল অনুযায়ী ১০টি কেন্দ্রে ৩ হাজার ৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। আর তার প্রতিদ্বন্দী আওয়ামী লীগের প্রার্থী আব্দুস শুকুর পেয়েছেন ২ হাজার ৪৮ ভোট।
অন্য মেয়র প্রার্থীদের ৯টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী এখন জগ প্রতীকের তফজ্জুল হোসেন ১হাজার ৩৪৬ ভোট, মোবাইল প্রতীকের আব্দুস সবুর ১ হাজার ২৯৩ ভোট, হেলমেট প্রতীকের আব্দুল কুদ্দুছ টিটু ৬৩২ ভোট, কম্পিউটার প্রতীকের আহবাব হোসেন সাজু ৭০৯ ভোট, হ্যাঙার প্রতীকের আব্দুস সামাদ আজাদ ৭৩৪ ভোট, নারিকেল প্রতীকের অজি উদ্দিন ১৮৭ ভোট, লাঙল প্রতীকের সুনাম উদ্দিন ৯৫ ভোট ও কাস্তে প্রতিকের আবুল কাশেম ৬৭ ভোট পেয়েছেন।
ডেসিস/জকে/ ১৫জুন ২০২২ইং

IT Factory Bangladesh