শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৬-২৪ ০৮:৩১:৩২


বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বিশ্বনাথ থানা পুলিশ

বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশের সদস্যরা। সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের নির্দেশে গত ৪দিনে তারা উপজেলার বিভিন্ন্ আশ্রয় কেন্দ্রের প্রায় ৬ হাজার বন্যার্ত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছেন।

এরই ধারাবাহিকতায় শুক্রবারও (২৪জুন) উপজেলা সদরের রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় ও দ্বারুল উলুম কামিল মাদ্রাসায় আশ্রয় নেওয়া এক হাজার মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার হোসেন বলেন, সিলেটের সবক’টি থানার পুলিশ সদস্যরা অতিরিক্ত মোবাইল টিমের মাধ্যমে নিজ নিজ থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখছেন। পাশাপাশি বন্যার্তদের উদ্ধার, নিরাপত্তা ও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। পুলিশের এ উদ্যোগ আগামিতেও অব্যাহত রাখা হবে।

আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার বিতরণকালে সিলেটের ওসমনানীগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, সিলেট গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি (উত্তর) রেফায়েত হোসেন, বিশ্বনাথ থানার ওসি (প্রশাসন) গাজী আতাউর রহমান, ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম, থানার এসআই রুমেন আহমদ, জাবেদ আহমদ ও ডিএসবি বিশ্বনাথ জোনের ডিআইও সবুজ মিয়াসহ বিশ^নাথ থানা পুলিশের সকল সদস্যরা উপস্থিত ছলেন।


ডেসিস/জকে/ ২৪ জুন ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code