সিলেটে আবারও পানি বাড়ছে, বাড়ছে আতঙ্ক
সিলেটের জকিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় আবারও বাড়ছে নদনদীর পানি। সাম্প্রতিক বন্যার পানি নামার আগেই নতুন করে ঢলের পানি আসায় নিম্নাঞ্চলগুলোর পরিস্থিতি আবারও অবনতির দিকে যাচ্ছে। এতে ওই এলাকার জনসাধরেণের মধ্যে আতঙ্ক বাড়ছে।
এরই মধ্যে সিলেটের জকিগঞ্জ উপজেলার কুশিয়ারার পানি বাড়ছে। বাড়ছে সুনামগঞ্জের ছাতক উপজেলা ও দোয়ারা বাজার উপজেলার সীমান্তবর্তি খাসিয়ামারা ও চেলা নদীর পানি। ওইসকল এলাকার নিচু এলাকাগুলোতে প্রবেশ করছে। এ ছাড়া সুনামগঞ্জের প্রধান নদী সুরমার পানি গত ২৪ ঘণ্টায় ১৪ সেন্টিমিটার বেড়েছে।
তবে, তা এখনও বিপৎসীমার নিচে আছে। আনোয়ার হক নামের এক ব্যক্তি জানান, ‘পানি দ্রুত বাড়ছে। নদীটি ভাঙনকবলিত হওয়ায় উপজেলার বাংলাবাজার, আলীপুর বাজার, চকবাজার, বোগলাবাজার, পূর্ববাংলাবাজার, টেংরা বাজার ও লিয়াকতগঞ্জ এলাকা দিয়ে পানি দ্রুত প্রবেশ করছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত ছাতকের হাতধলানী গ্রামের আব্দুল বাছির, লক্ষ্মীপুর গ্রামের আব্দুল খালেক বলেন, ঘরের পানিই এখনও নামেনি, এর মধ্যে আবার নতুন করে পানি আসলে যাব কোথায়? পানি যদি আরও বাড়ে তাহলে পানিতেই মারা যাবেন তারা।
দোয়ারাবাজারের ইউএনও ফারজানা প্রিয়াঙ্কা জানান, সোমবার থেকে প্রচুর বৃষ্টিপাত হওযায় সেখানে পানি বাড়চে। এছাড়া পাশের দেশ ভারতের মেঘালয়েও বৃষ্টি হওয়ায় এ উপজেলার সীমান্তবর্তী খাসিয়ামারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলের গ্রামগুলোতে পানি প্রবেশ করছে।
ডেসিস/জকে/ ২৮জুন ২০২২ইং

IT Factory Bangladesh