শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

সিলেট



বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০২২-০৬-২৯ ০৬:৫৪:৫১


বিশ্বনাথের ৫০০ বন্যার্তরা পেলেন ত্রাণসামগ্রী

সিলেটের বিশ্বনাথে ৫০০ বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। বুধবার (২৯জুন) সকালে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজারে ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

এরপর দূপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে ২৫০ বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, আলু, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ওষুধ ইত্যাদি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিক চৌধুরী বলেন, সিলেটে বন্যা শুরু হওয়ার পর থেকে সরকার ও আওয়ামী লীগের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে। এটাই মানবতার শিক্ষা।

ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মো. জাকারিয়া হোসেনের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মকদ্দছ আলীর পরিচালনায় ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক ফারুক আহমদ, রামপাশা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, মহব্বত আলী জাহান, ইউনিয়ন ইন্স্যুরেন্সের প্রশাসন ও জনসংযোগ বিভাগের ইভিপি আশরাফুল হক ঝন্টু, উপ-ব্যবস্থাপক জসিম উদ্দিন, সিলেট শাখার প্রধান এভিপি সাইদুল আলম চৌধুরী।

ত্রাণবিতরনী সভায় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী সেলিম মেম্বার, যুগ্ম-আহবায়ক আব্দুর রউফ, পৌর আওয়ামী লীগ নেতা ইছাক আলী মেম্বার, মশাহিদ আলী, নুরুল ইসলাম বুলবুল, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ তালুকদার, সিরাজুল ইসলাম রুকন প্রমূখ।


ডেসিস/জকে/ ২৯ জুন ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code