বিশ্বনাথ উপজেলা নির্বাচনে প্রার্থী হতে চান জয়নূল আবেদীন
সিলেটের বিশ্বনাথের আগামী উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান জয়নূল আবেদীন জয়নাল। তিনি উপজেলার দৌলতপুর ইউনিয়নের শেখেরগাঁও গ্রামের বাসিন্দা মাল্টা প্রবাসী জয়নুল জাতীয় সেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য।
শনিবার (২ জুলাই) বিকেলে পৌর শহরের একটি অভিজাত হোটেলে উপজেলায় কর্মরত সাংবাদিকদেও সঙ্গে এক মতবিনিময়কালে তিনি তার সম্ভাব্য প্রার্থীতা ঘোষণা দেন।
মতবিনিময়ে বক্তব্যকালে তিনি বলেন, দীর্ঘদিন থেকে মানুষের কল্যাণে রাজনীতি করেছি। বিশ্বনাথ উপজেলায় রাজনীতি করার সুবাদে বিশ্বনাথের জনগণের জন্য অগাদ ভালবাসা সৃষ্টি হয়েছে।
বাকি জীবন বিশ্বনাথের জনগণের কল্যাণে ও আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করতে চাই। মতবিনিময়কালে আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আরশ আলী বাবলু। এসময় উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক আব্দুল হান্নান, ইরাজ আলী, উপজেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক এসএম শামীম আহমদসহ জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেসিস/জকে/ ২জুলাই ২০২২ইং

IT Factory Bangladesh