শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৭-০৩ ০৭:২৪:০৭


বিশ্বনাথের ৭৫ পরিবারকে একমাসের খাদ্য-সহায়তা দিলেন প্রবাসী সমুজ আলী

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাজিরগাঁওয়ের বন্যাকবলিত ৭৫ পরিবারকে পুরো এক মাসের খাদ্য সাহায়তা দেওয়া হয়েছে।

কাজিরগাঁওয়ের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট দানবীর ও যুক্তরাজ্যের পোর্ট্স-মাউথ আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ সমুজ আলীর অর্থায়নে এ খাদ্য সায়তা দেওয়া হয়।

খাদ্য-সামগ্রীর মধ্যে রয়েছে ৩০ কেজি চাল, ৫ কেজি করে আলু, পেঁয়াজ, ২ কেজি ডাল, ২লিটার সয়াবিন তেল, ১ কেজি করে রসুন, লবন, গুড়ামসলা ইত্যাদি।

রোববার (০৩ জুলাই) কাজিরগাঁও পুরাতন জামে মসজিদ পরিচালনা কমিটির তত্বাবধানে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ শামীম আহমদের বাড়িতে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

কাজিরগাঁও জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মর্তুজ আলীর সভাপতিত্বে ও সংগঠক আল তাহমিদের পরিচালনায় খাদ্যসামগ্রী বিতরনী সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, কাহিরগাঁওয়ের বিশিষ্ট মুরব্বী মাওলানা আবদুল করিম, কাজিরগাঁও পুরাতন জামে মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ শামীম আহমদ ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে কাজিরগাঁওয়ের যুক্তরাজ্য প্রবাসী আলহাজ¦ সমুজ আলী মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে এলাকার গরীব ও অসহায় অসংখ্য পরিবারকে পাকা ঘর-বাড়ি নির্মাণ, রাস্তাঘাটে কালভার্ট নির্মাণ, মসজিদ, মাদ্রাসা নির্মাণসহ করোনা মহামারিকালেও তিনি বৃহত্তর সিলেটের মানুষের পাশে দাঁড়িয়েছেন। চলতি ভয়াবহ বন্যায়ও সিলেট-সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় তিনি ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন।

সভায় কাজিরগাঁও পুরাতন জামে মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি আরজু মিয়া, হারিছ আলী, বশির মিয়া, আমির আলী, মনির উদ্দিন, হাবিজ মিয়া, আনছার আলী, মোশাহিদ আলী, মোবারক আলী, মাসুক মিয়া, ফরিদ মিয়া,তকবির মিয়া, আলা উদ্দিন মিয়া, রফিক মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


ডেসিস/জকে/ ৩ জুলাই ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code