‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে’র দ্বিবার্ষিক সভা ৫ সেপ্টেম্বর
ইস্ট লন্ডনে সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫নংদৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির এক সভা অনুষ্টিত হয়েছে। গত ৪জুলাই সোমবার ইস্ট লন্ডনের মনসুন রেস্টেুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের সভাপতি শামসুদ্দিন তালুকদার সামসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাব্বত শেখের পরিচালনায় সভায় আর্থিক রিপোর্ট ও বাংলাদেশে শিক্ষা বৃত্তির রিপোর্ট পেশের পর উম্মুক্ত আলোচনায করা হয়।
সভায় আগামী ৫ সেপ্টম্বর সোমবার সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং নতুন ট্রাস্টি আব্দুল আওয়াল চৌধুরী, আব্দুস সুবহান পায়েল, কামরুজ্জামান কামরুল, নুরুল আহমদ, মোতাহির আলী ও মোঃ নেছার মিয়ার আবেদন অনুমোদন করা হয়।
সভায় অংশ নেন ট্রাস্টের সহ সাধারণ সম্পাদক হাসিন উজ জামান নুরু, কোষাধ্যক্ষ কদর উদ্দিন, সহ কোষাধ্যক্ষ হাজি জাহির আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ, কার্যকরী কমিটির সদস্য হাজি খলিল উদ্দিন, হানিফ আহমদ খান, শেখ মবস্বির আলী ও জিয়াউল হক জিয়া।
এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর দারুসসুন্নাহ মাদ্রাসার সুপার মাওলানা শাহাব উদ্দিন। এর আগে সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন কার্যনির্বাহী সদস্য মাওলানা আব্দুস শহীদ।
ডেসিস/জকে/ ৫ জুলাই ২০২২ইং

IT Factory Bangladesh