শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৭-১৭ ০৮:০৮:৩৭


বাবুর্চির হাতে ফেঞ্চুগঞ্জে আশা’র ব্রাঞ্চ ম্যানেজার খুন

সিলেটের ফেঞ্চুগঞ্জে আশা নামের এনজিও’তে বাবুর্চি হিসেবে থাকা ফজল মিয়ার দায়ের কোপে একই প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার নিহত হয়েছেন। নিহত ব্রাঞ্চ ম্যানেজারের নাম আবুল কাশেম (৪৮)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা।

তিনি আশার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ফেঞ্চুগঞ্জে কর্মরত ছিলেন। আর হত্যাকারী ফজল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। রোববার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের পুরান বাজার নিজামপুরে আশার অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান বলেন, হত্যা নিশ্চিত করার পর বাবুর্চি ফজল মিয়া পালিয়ে যায়। তবে, তাকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


ডেসিস/জকে/ ১৭ জুলােই ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code