শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

সিলেট



ডেসিস ডেস্ক

প্রকাশ: ২০২২-০৭-২১ ০৭:২৭:৩৩


সুনামগঞ্জ আদালতে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

সুনামগঞ্জে আদালতে হাজিরা দিয়ে বের হয়েই প্রতিপক্ষের হামলার শিকার হয়ে মিজানুর রহমান ওরফে খোকন মিয়া (৫০) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। নিহত খোকন জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের মোহাম্মদগঞ্জ গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় সুনামগঞ্জ সদও থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা শেষে বের হওয়ার পরই হামলার শিকার হন খোকন। এসময় তাকে বেধড়ক মারধর এবং ছুরি দিয়ে আঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, কলকলিয়া ইউনিয়নের গলাখাল গ্রামে জামিজমা নিয়ে মিজানুর রহমান খোজন ও তার প্রতিপক্ষ ফয়েজ আহমদ ও সেবুল মিয়াদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলছে। ওই মামলার হাজিরা দিতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন খোকন।

সুনামগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে ৩জনকে আটক করা হয়েছে।


সূত্র : সমকাল


ডেসিস/জকে/ ২১ জুলাই ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code