প্রবাসীরাই দুর্দিনের বন্ধু : বিশ্বনাথে শফিক চৌধুরী
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশের যে কোন দুর্যোগে সবার আগে প্রবাসীরাই এগিয়ে আসেন। করোনা মহামারিতে নিজেরা ঘরবন্ধী থেকেও বিশ্বনাথের মানুষের কল্যাণে তারা কাজ করেছেন।
এবার ষ্মরণকালের ভয়াবহ বন্যায়ও বিশ্বনাথের প্রবাসীরা সকল বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। কাজেই প্রবাসীরাই হচ্ছেন আমাদের দুর্দিনের বন্ধু।
মঙ্গলবার (২ আগস্ট) বিকেলে সিলেটের বিশ্বনাথে বন্যায় ক্ষতিগ্রস্থ উপজেলার অলংকারী ইউনিয়নের শতাধিক পরিবারের মধ্যে ‘ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল’র উদ্যোগে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
হসপিটালের ট্রাস্টি ও যুক্তরাজ্যের লন্ডন বরা অব টাওয়ার হ্যামলেটসের সাবেক কাউন্সিলর কবি শাহ সুহেল আমিনের সভাপতিত্বে ও হসপিটালের বাংলাদেশ শাখার চিফ কো-অডিনের্টর কবি নাজমুল ইসলাম মকবুলের পরিচালনায় অলংকারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী হিরা মিয়া ও বাঁচাও হাওর আন্দোলনের আহবায়ক সাজিদুর রহমান সুহেল।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ মারজান আহমদ এবং স্বাগত বক্তব্য রাখেন দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের বাংলাদেশ শাখার কো-অডিনের্টর ও সাংবাদিক তজম্মুল আলী রাজু
সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, অলংকারী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আফসান খানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সভা শেষে বন্যায় ক্ষতিগ্রস্থ ১০০ পরিবারের প্রত্যেককে এক হাজার টাকা করে প্রদান করেন অতিথিরা।
ডেসিস/জেকে ০২ আগস্ট ২০২২ ইং

IT Factory Bangladesh