শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

সিলেট



নিজস্ব প্রতিবেদন

প্রকাশ: ২০২২-০৮-০৬ ০৬:৩১:৩০


বাবা ও ভাইয়ের পর চলে গেলেন সামিরাও

বাবা ও ভাইয়ের পর মারা গেলেন সামিরাও। পুরো নাম সামিরা ইসলাম। দীর্ঘ ১১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে  মৃত্যুরকাছে হেরে গেলেন তিনি।

শুক্রবার (০৫ আগস্ট) রাত ২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সামিরা। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার বড়ধিরারাই গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলামের মেয়ে।

এর আগে গত ২৬ জুলাই সামিরাসহ তার পরিবারের ৫সদস্যকে ঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নেয়ার পর ওই দিনই মারা যান সামিরার বাবা রফিকুল ইসলাম ও ভাই মাইকুল ইসলাম। তারা সকলেই যুক্তরাজ্য প্রবাসী। সম্প্রতি দেশে ফিরে ওসমানীনগরের একটি ভাড়া বাসায় উঠেছিলেন।

আর উদ্ধারের পর দীর্ঘ ১১ দিন হাসপাতালের বিছানায় অচেতন অবস্থায়ই সামিরার মৃত্যু হয়। তবে চিকিৎসা শেষে বৃহস্পতিবার (০৪ আগস্ট) সুস্থ হয়ে ওঠেন রফিকুল ইসলামের স্ত্রী হোসেন আরা বেগম ও ছেলে সাদিকুল ইসলাম। গত ১২ জুলাই স্ত্রী-পুত্র ও কন্যাসহ যুক্তরাজ্য থেকে ওসমানী নগরে আসেন রফিকুল ইসলাম। ১৮ জুলাই ওসমানীনগরের তাজপুরে একটি বহুতল ভবনের ২য়তালার ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন তারা। তবে, ঘটনার ১২দিনেও রহস্য উদঘাটন করতে পারেনি।


ডেসিস/জকে/ ০৬ আগস্ট ২০২২ইং

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো সংবাদ

Sidebar Google Ad Code