বাংলাদেশের মানুষ বেহেস্তেই আছেন : পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের মানুষ অন্যান্য দেশের তুলনায় বেহেস্তই আছেন। শুক্রবার (১২ আগস্ট) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পে ‘ভূমি অধিগ্রহণ বিষয়ক’ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা বলেন।
বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ড. মোমেন বলেন, বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ বেহেস্তেই আছেন। কারণ বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, এমন এমন পিনিক ছড়ানো হচ্ছে। বাস্তবে এর কোন ভিত্তি নেই।
মতবিনিময় সভায় অংশ নেন বিমান ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, বিমান মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেসিস/জকে/ ১২ আগস্ট ২০২২ইং

IT Factory Bangladesh