জন্মনিবন্ধনে আর লাগছেনা মা-বাবার জন্মসনদ
প্রথমে মা-বাবার জন্ম সনদ ছাড়াই শিশুদের জন্মনিবন্ধন কার্যক্রম শুরু করেছিল ‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন’ শাখা।
২০২১ সালের ১ জানুয়ারি থেকে নিয়মে এই পরিবর্তন আনা হয়। আর এতে বলা হয়েছিল, ২০০১ সালের পর জন্ম নেওয়া ব্যক্তিদের জন্মনিবন্ধন করতে হলে তার বাবা-মায়ের জন্মনিবন্ধন সনদ অবশ্যই প্রয়োজন হবে।
ওই সময় জন্মনিবন্ধন করতে গিয়ে নানা ভোগান্তিতে পড়তে হয়েছে দেশের সকল অভিভাবকদের। এ নিয়ে বিভিন্ন সময় তারা ক্ষোভও প্রকাশ করেছেন।
তবে, এখন থেকে জন্মনিবন্ধন করতে মা কিংবা বাবার জন্মসনদ আর লাগছে না। মা-বাবার জন্মসনদ বাধ্যতামূলক করে নিয়ম কার্যকরের দেড় বছরেরও অধিক সময় পর তা প্রত্যাহার করা হয়েছে।
‘রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন’ শাখা বলছে, এখন থেকে হাসপাতালে জন্ম নেওয়ার পর দেওয়া ছাড়পত্র বা টিকার কাগজ যেকোনো একটি প্রমাণ দেখিয়ে শিশুর জন্মনিবন্ধন করা যাবে।
রেজিস্ট্রর জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যুনিবন্ধন’ বলছে, ২০২২ ইং সনের ২৭ জুলাই থেকে জন্মনিবন্ধনের আবেদন করতে গেলে সফটওয়্যারে মা-বাবার জন্মসনদ চাওয়া হচ্ছে না। এতে বিয়ে বিচ্ছেদ হওয়া পরিবারের সন্তান, যাদের মা কিংবা বাবা যেকোনো একজনের সঙ্গে যোগাযোগ নেই এবং পথশিশুদের জন্মনিবন্ধন করতে যে জটিলতা ছিল, সেই জটিলতা কাটবে বলে মনে করছেন ভোগান্তির শিকার হওয়া অভিভাবকগণ।
সূত্র : প্রথম আলো
ডেসিস/জকে/ ১৫ আগস্ট ২০২২ইং

IT Factory Bangladesh